নারী নির্যাতন, খুন ও ধর্ষণ বন্ধের দাবিতে কিশোরগঞ্জে মহিলা পরিষদ মানববন্ধন কর্মসূচী পালন করেছে। আজ ২৩ ফেব্রুয়ারি বুধবার বিকালে স্টেশন রোডে জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিকের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, জেলা জাতীয় যুব ঐক্যের সভাপতি অ্যাডভোকেট রূপক রঞ্জন রায়, সদর উপজেলা গণতন্ত্রী পার্টির সভাপতি ডা. স্বপন ভৌমিক, করিমগঞ্জ উপজেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নানক, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক আতিয়া হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মাছুমা আক্তার, মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক জাহানারা ইসলাম, লিগ্যাল এইড সম্পাদক অ্যাডভোকেট হামিদা বেগম, পৌর কাউন্সিলর হাসিনা হায়দার চামেলী প্রমুখ। বক্তাগণ নারী নির্যাতন, ধর্ষণ ও পারিবারিক সহিংসতা বন্ধের দাবি জানিয়ে বলেন, এ ব্যাপারে সামাজিক সচেতনতা তৈরি করতে হবে। কেউ এ ধরনের অপরাধ করলে আইন শৃংখলা বাহিনীকে অবহিত করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।