• সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কিশোরগঞ্জ জেলা চেম্বারের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

জেলা চেম্বারের নির্বাচনে ভোটারদের দীর্ঘ লাইন -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জ জেলা চেম্বারের
দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ জেলা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের দ্বিবার্ষিক নির্বাচন গতকাল ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শহরের অতিথি কমিউনিটি সেন্টারে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। মোট ১৯টি পদেরে মধ্যে টাউন এসোনিয়েশন গ্রুপ থেকে বর্তমান জেলা চেম্বারের সভাপতি মুজিবুর রহমান বেলাল ও হারুন-অর রশিদ নামে এক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়ে গেছেন। দু’টি পদে নেয়া হবে কো-অপশনের মাধ্যমে। ফলে বাকি ১৫টি পদে নির্বাচন হয়েছে। এর মধ্যে সাধারণ গ্রুপের ৮টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৯ জন। এদের মধ্যে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব হাফেজ খালেকুজ্জামান, ইকবাল আহমেদ চৌধুরী অপু, খলিলুজ জামান, শেখ ফরিদ আহম্মদ, মো. বোরহান উদ্দিন, পরিতোষ পাল, শেখ আসাদুজ্জামান খোকন, মো. শামছুল ইসলাম শামীম, শেখ মাহফজুর রহমান সোয়েব ও এ.কে ফজলুল হক। পরাজিত হয়েছেন সৈয়দ আবু ছুফেল ফারজান। অন্যদিকে সহযোগী গ্রুপের ৫টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৬ জন। বিজয়ী হয়েছেন মো. মকবুল হোসেন বকুল, মো. জহিরুল ইসলাম সেলিম, মো. মতিউর রহমান, এ.কে.এম আরিফুর রহমান ও এনমুল হক। পরাজিত হয়েছেন মো. মাসুদুর রহমান রানা।
এবার সাধারণ গ্রুপ, সহযোগী গ্রুপ ও টাউন এসোসিয়েশন গ্রুপ থেকে মোট ভোটার ছিলেন ৫৯১ জন। এর মধ্যে নারী ভোটার ছিলেন ৫০ জন। ১৫১ জন সহযোগী ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৪৪ জন। আর ৪৩৮ জন সাধারণ ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩৯৯ জন। টাউন গ্রুপে নির্বাচন হয়নি। নির্বাচিত পরিচালকরা পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে নিজেদের ভোটে একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি ও একজন সহ-সভাপতি নির্বাচিত করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *