• সোমবার, ০৪ মে ২০২৬, ১২:০৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

র‌্যাবের হাতে ইয়াবাসহ আটক আরমান ও সাত্তার -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ইয়াবাসহ
দুই মাদক ব্যবসায়ীকে
আটক করেছে র‌্যাব

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে ২শ’ পিস ইয়াবা ও মাদক ব্যবসায় ব্যবহৃত দু’টি মোবাইল ফোনসহ দুই মাদক ব্যবসায়ীকে র‌্যাব আটক করেছে। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল আজ ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার পুলেরঘাট বাজার এলাকা থেকে কটিয়াদী উপজেলার চর নেয়াকান্দি এলাকার মৃত আসাদের ছেলে মো. আরমান (১৯) ও চর পুক্কিয়া এলাকার জজ মিয়ার ছেলে আব্দুস সাত্তারকে (২৩) এসব ইয়াবা ও মোবাইল ফোনসহ আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *