কটিয়াদীতে ৫শ’ পিস ইয়াবা, মাদক বিক্রির ৪ হাজার ৬শ’ টাকা ও ৬টি মোবাইলসহ নরসিংদী এবং ব্রাহ্মণবাড়িয়ার ৪ মাদক ব্যবসায়ী র্যাবের হাতে আটক হয়েছে।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল আজ ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে কটিয়াদী সদরের ভোগপাড়া এলাকা নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার জান্টু মিয়ার ছেলে আল আমিন (৩০), নারায়ণপুরের মৃত আশরাফ উদ্দিনের ছেলে মো. ওয়াসিম (২৩)ও জঙ্গা এলাকার আকাশ মিয়ার ছেলে কায়সার মিয়া (২২) এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিরসর এলাকার মো. রফিকের ছেলে দ্বীন ইসলামকে (২৬) উপরোক্ত ইয়াবা, টাকা ও মোবাইলসহ আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় কটিয়াদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হচ্ছে।