• সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন

হোসেনপুর পৌর এলাকায় ড্রামট্রাক চুরি, ড্রাইভার আটক

# উজ্জ্বল কুমার সরকার :-

কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের পূর্ব ঢেকিয়া এলাকায় ড্রামট্রাক চুরি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার পূর্ব ঢেকিয়া গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র মো. আল আমিনের টাটা কোম্পানীর যার রেজিঃ নং ঢাকা মেট্রো-২৪-৩৫২৪, মডেল নং-৯১২ একটি ড্রামট্রাক রহস্যজনক ভাবে নিজ বাড়ির আঙ্গিনা থেকে চুরি হয়েছে।
ড্রামট্রাকটিতে দুটি দরজা ও স্টেয়ারিং লক থাকলেও অভিনব কায়দায় দুর্বৃত্তরা রাতের অন্ধকারে চুরি করে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে গত ১৬ ফেব্রুয়ারি ভোর রাতে।
ট্রাকের মালিক মো.আল আমিন জানান, আমার ড্রাইভার শাহ আলম প্রতিদিন ৪০ লক্ষ টাকা মূল্যের ড্রামট্রাকটি নিজ হেফাজতে রেখে ভাড়ায় পরিচালনা করে আসছিল। ড্রাইভার শাহ আলমের কাছে চাবি থাকা অবস্থায় ড্রামট্রাকটি চুরি হওয়ায় তার দিকে সন্দেহের সৃষ্টি হয় স্থানীয়দের। আয়ের একমাত্র ড্রামট্রাকটি এখনও উদ্ধার না হওয়ায় ক্ষতিগ্রস্থ পরিবারে হতাশা বিরাজ করছে।
এ ঘটনায় ট্রাকের মালিক মো. আল আমিন বাদী হয়ে হোসেনপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ প্রতিবেশী শাহ আলমকে আটক করে কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করে।
জানতে চাইলে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ড্রামট্রাকটি উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *