অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হোসেনপুর শিশুদের হাসি পাঠাগাররের উদ্যোগে ২১ ফেব্রুয়ারি বিকেলে প্রশিকা অফিস সংলগ্নে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
শিশুদের হাসি ফাউন্ডেশনের মাহমুদুল হক রিয়াদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল ও বিশেষ অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ। অনুষ্ঠানে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা সম্পর্কে বক্তব্য রাখেন, শিশুদের হাসি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এবিএম চঞ্চল, থানার তদন্ত কর্মকর্তা জয়নাল আবেদীন, সাংবাদিক সিনিয়র প্রভাষক আশরাফ আহমেদ, সাংবাদিক এসএম তারেক নেওয়াজ, জাকির হোসেন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ সোহেল বলেন, শিশুরা বইয়ের সাথে সম্পৃক্ত থাকলে কিশোর গ্যাং কিংবা মাদকাসক্ত হওয়ার কোন আশঙ্কা থাকবে না। ফলে সন্তানেরা বেশি বেশি বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য অভিভাবকদেরকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতার তিনটি গ্রুপে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।