• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

পাকুন্দিয়ায় দুই বেকারীকে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড

# রাজন সরকার :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় অভিযান চালিয়ে দুটি বেকারীকে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে এসব জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানিয়া আক্তার। বেকারী গুলো হলো- পৌরসদরের কলেজ রোডে রিয়াদ ফুড প্রডাক্টস ও উপজেলার কুমড়ী এলাকার হাসিম বেকারী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তারের নেতৃত্বে ও কিশোরগঞ্জের বিএসটিআইয়ের ফিল্ড অফিসার আবদুল মান্নানের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, মোড়কে মেয়াদ না থাকা ও বিএসটিআই এর অনুমোদন না থাকায় রিয়াদ ফুড প্রডাক্টের মালিক সুমন মিয়াকে ১০ হাজার টাকা ও হাসিম বেকারীর মালিক কামাল হোসেনকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় পাকুন্দিয়া থানার এসআই আশরাফুল্লাহসহ কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, প্রত্যেক ব্যবসায়ীকে সতর্কতা মূলক জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *