ভৈরবে হিলফুল ফুযুল যুব সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপন ও এতিমদের মাঝে একদিনের হাত খরচ দেয়া হয়েছে। একঝাঁক তরুণ ও যুবা আদিব, মারজান, আকরাম, শহীদ, রেজুয়ান, মিনহাজ, জিহাদসহ আরও অনেকের সম্মিলিত প্রচেষ্টায় তাদের এই আয়োজন।
প্রথম কার্যক্রমে তারা ভৈরবের পৌর কবরস্থান, পৌর কবরস্থান মসজিদ, বাইতুন নূর মসজিদ, সিরাজ নগর মসজিদ, কমলপুর মাদরাসা, আফতাবুল উলুম মাদরাসা, হাজী আসমত আলী এতিমখানা, জোবায়দা ওয়াজির এতিমখানাসহ বিভিন্ন স্থানে ২০০ টি ফল, ফুল, ঔষধি গাছ রোপন করেন।
এছাড়া দ্বিতীয় কার্যক্রমে তারা চণ্ডিবের জোবায়দা ওয়াজির এতিমখানার শিক্ষারত ৭৫ জন ছাত্রের হাতে একদিনের হাত খরচ হিসেবে কিছু টাকা করে পৌঁছে দেয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা আদিবুল ইসলাম আদিব বলেন, বৃক্ষরোপণ ও এতিমদের মাঝে একদিনের হাত খরচ দেয়ার মাধ্যমে আমাদের দুটো কার্যক্রম শেষ হয়েছে। এছাড়া সামনে রমজান আসছে গতবারের ন্যায় এবারও আমাদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী নেয়া হবে। যেমন- কোরআন মাজিদ বিতরণ, ইফতার বিতরণ, ঈদ পোষাক, ঈদ বাজার বিতরণ।
এছাড়াও সে নিজের জন্য ও সংগঠনের জন্য ভৈরবের মানুষের কাছে দোয়া চেয়েছে যেন তার সংগঠন ধারা মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারে।