• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

হোসেনপুরে পুমদীতে সরকারী রাস্তা ফের কেটে ফেলায় জন দূর্ভোগ

# উজ্জ্বল কুমার সরকার :-

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দক্ষিণ পুমদী এলাকায় সরকারী রাস্তা ফের কেটে ফেলায় জন দূর্ভোগ সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উপজেলার ৬নং পুমদী ইউনিয়নের দক্ষিণ পুমদী গ্রামের জাবারিয়া হাজী বাড়ী হতে শহর উল্লার বাড়ী পর্যন্ত সরকারী ব্রিক সলিং রাস্তা উন্নয়নে এলজিইডি থেকে বরাদ্দ দেয়া হয়। রাস্তাটি সিএস দাগ নং- ২০১৭ পুমদী মৌজায় ১নং খতিয়ানভূক্ত সরকারী হালটে রয়েছে। গত ২০২০ সালের ডিসেম্বর মাসে ইউনিয়ন কর্তৃপক্ষ ইজিপি প্রকল্পের আওতায় রাস্তার উন্নয়নের কাজ হাতে নেন। ২০২১ সালের জুলাই মাসে রাস্তায় ব্রিক সলিং এর কাজ শুরু হয়। এক পর্যায়ে একই এলাকার মৃত জুবেদ আলীর পুত্র সোহরাব উদ্দিন ও মৃত আফির উদ্দিনের স্ত্রী মোছা: নাহার নিজেদের স্বার্থ হাসিলের জন্য রাস্তা কেটে কাজ বন্ধ করে দেয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে রাস্তার সলিং এর কাজ সম্পন্ন হয়।
চলতি মাসের ১৫ ফেব্রুয়ারি প্রতিপক্ষ ফের রাস্তা কেটে ফেলে ব্রিক সলিং তুলে নেয়। ফলে উক্ত রাস্তা দিয়ে জন সাধারণের চলাচলে দুর্যোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ইয়াহিয়া জানান, আমাদের রাস্তা পুনরায় কেটে ফেলায় জনগন চলাচল করতে পারছেনা।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আকরাম হোসেন জানান, জনগনের চলাচলের সুবিধার্থে রাস্তাটি আগে ছিলো এখনো থাকবে।
জানতে চাইলে বিবাদী পক্ষের সবুজ মিয়া বলেন, রাস্তা কাটার ব্যাপারে আমার চাচী নাহারকে বুঝিয়ে পারছিনা। এটি আমাদের ব্যর্থতা।
এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ জানান, রাস্তা কাটার লিখিত অভিযোগ পেয়েছি। রাস্তা উদ্ধারের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *