• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:১২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

দ্রব্যমূল্য হ্রাস এবং গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি না করার দাবিতে কিশোরগঞ্জে সিপিবির মানববন্ধন

দ্রব্যমূল্য কমানো আর গ্যাস-বিদ্যুতের দাম না বাড়ানোর দাবিতে সিপিবির মানববন্ধন -পূর্বকণ্ঠ

দ্রব্যমূল্য হ্রাস এবং গ্যাস
ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি না
করার দাবিতে কিশোরগঞ্জে
সিপিবির মানববন্ধন

# নিজস্ব প্রতিবেদক :-

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির পায়তারা বন্ধের দাবিতে কিশোরগঞ্জে সিপিবি মানববন্ধন কর্মসূচী পালন করেছে। আজ ১৬ ফেব্রুয়ারি বুধবার সকালে শহরের স্টেশন রোডে আয়োজিত মানববন্ধনে জেলা সিপিবির সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, জেলা টিইউসির সভাপতি সিরাজুল ইসলাম সাত্তার প্রমুখ বক্তব্য রাখেন। তারা বলেন, বর্তমান বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রির অগ্নিমূল্যে সাধারণ মানুষ দিশেহারা। দুই বছরেরও বেশি সময় করোনা সঙ্কটের কারণে বেকারত্ব বেড়েছে, দারিদ্র বেড়েছে, সাধারণ মানুষের আয় কমেছে। এরকম পরিস্থিতিতে ক্রমাগত জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। ফলে সাধারণ মানুষ সংসার চালাতে হিমসিম খাচ্ছে। তার ওপর গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়লে সেটা হবে মরার ওপর খাড়ার ঘা। এর ফলে জিনিসপত্রের দাম আরও বেড়ে যাবে। বক্তাগণ বলেন, সরকার উন্নয়নের দাবি করলেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কোন সাফল্য দেখা যাচ্ছে না। তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির মনোভাব পরিহার করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *