• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

মিঠামইনের ৭ জন আর ভৈরবের এক চেয়ারম্যান আজ শপথ নিলেন

ইউপি চেয়ারম্যানদের শপথ করাচ্ছেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম -পূর্বকণ্ঠ

মিঠামইনের ৭ জন আর
ভৈরবের এক চেয়ারম্যান
আজ শপথ নিলেন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনের ৭ জন আর ভৈরবের সাদেকপুর ইউনিয়নের একজন চেয়ারম্যান আজ ১৬ ফেব্রুয়ারি বুধবার বেলা ১২টায় জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে শপথ নিয়েছেন। স্থানীয় সরকারের উপ-পরিচালক উপসচিব মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম মিঠামইনের সদর ইউপি চেয়ারম্যান মো. শরীফ কামাল, গোপদিঘী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, ঢাকী ইউপি চেয়ারম্যান মো. লুত্্ফর রহমান ভূঞা, কেওয়ারজোড় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, কাটখাল ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, বৈরাটি ইউপি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম ও ঘাগড়া ইউপি চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান এবং ভৈরবের সাদেকপুর ইউপি চেয়ারম্যান মো. সাফায়েত উল্লাহকে একসঙ্গে শপথবাক্য পাঠ করিয়েছেন।
শপথের আগে সংক্ষিপ্ত বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, মিঠামইন বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের এবং ভৈরব প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের উপজেলা। ফলে উভয় উপজেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চেয়ারম্যানদেরকে দুই রাষ্ট্রপতির সম্মানের কথা চিন্তা করে জনগণের জন্য কাজ করে যেতে হবে। আমাদের ২০৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়ন করতে হবে। ২০৪১ সালে দেশকে উন্নত দেশে পরিণত করতে হবে। ২১০০ সালের মধ্যে ডেল্টা প্ল্যান বাস্তবায়ন করতে হবে। আর সরকারের এসব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে অংশীদার হতে হবে ইউপি চেয়ারম্যানদের। ইউনিয়ন পরিষদ একটি শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা। তাদের ছাড়া জেলা প্রশাসনও সুষ্ঠুভাবে কাজ করতে পারবে না। তিনি চেয়ারম্যানদের প্রতি যার যার এলাকায় গণটিকা বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করার আহবান জানিয়েছেন।
অনুষ্ঠানের সভাপতি বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন সঠিকভাবে সম্পন্ন করার জন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশনকে এই কাজগুলো করতে হয়। তিনি চলমান এলজিএসপির কাজগুলো সুষ্ঠুভাবে এগিয়ে নেয়ার জন্যও আহবান জানিয়েছেন। তিনি জানান, আগামী ২৬ ফেব্রুয়ারি দেশে একদিনে এক কোটি মানুষকে টিকার প্রথম ডোজ প্রদান করা হবে। এই কর্মযজ্ঞ বাস্তবায়নে চেয়ারম্যানদের সচেষ্ট থাকার জন্যও তিনি আহবান জানিয়েছেন।
উল্লেখ্য, শপথ নেয়ার পরই ডিবি পুলিশের হাতে হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে গেছেন ভৈরবের সাদেকপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সাফায়েত উল্লাহ। তার নামে গ্রেফতারি পরোয়ানা ছিল বলে জানিয়েছেন ভৈরব থানার ওসি মো. গোলাম মোস্তফা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *