• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

শপথ শেষ করেই ভৈরবের সাদেকপুর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

শপথ শেষ করেই
ভৈরবের সাদেকপুর
ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে শপথ নেয়ার পরই ডিবি পুলিশের হাতে হত্যা মামলায় গ্রেপ্তার হলেন ভৈরবের সাদেকপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. সাফায়েত উল্লাহ। তার নামে গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছেন ভৈরব থানার ওসি মো. গোলাম মোস্তফা। আজ ১৬ ফেব্রুয়ারি বুধবার বেলা ১২টায় জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে মিঠামইনের ৭ ইউপি চেয়ারম্যান আর ভৈরবের কেবল সাদেকপুর ইউপি চেয়ারম্যানের শপথ অনুষ্ঠান ছিল। স্থানীয় সরকারের উপ-পরিচালক উপসচিব মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম সবাইকে একসঙ্গে শপথবাক্য পাঠ করান। এসময় বাইরে অপেক্ষমান ছিল ডিবি পুলিশ। শপথ নিয়ে বের হবার সঙ্গে সঙ্গে সাদেকপুরের চেয়ারম্যান সাফায়েত উল্লাহকে তারা গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। এরপর আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন। একটি হত্যা মালমলার আসামী হিসেবে সাফায়েত উল্লাহর বিরুদ্ধে মাস তিনেক আগে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল বলে ভৈরবের ওসি গোলাম মোস্তফা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *