• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরবে শিমুলকান্দি ইউপি নব-নির্বাচিত চেয়ারম্যানের পরামর্শ সভা ও মিলাদ মাহফিল

# মো. আল আমিন টিটু :-

ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. মিজানুর রহমান রিপন ভূইয়া’র উদ্যোগে গুণীজনদের পরামর্শক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি দুপুরে শিমুলকান্দি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবণের সামনে এই সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এই সভার মাধ্যমে মো. মিজানুর রহমান ভূইয়া (রিপন) চেয়ারম্যানের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব পৌরসভার মেয়র ইফতেখার হোসেন বেনু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো. শেফায়েত উল্লাহ ও উপজেলা আওয়ামী যুব লীগের যুগ্ম-আহবায়ক ইকবাল হোসেন।
অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ উপদেষ্ঠা আব্দুস সাত্তার ভূইয়া, শিমুলকান্দি উচ্চ বিদ্যালয় সিনিয়র সহকারী প্রধান শিক্ষক আব্দুল লতিফ, উপজেলা ছাত্র লীগ সভাপতি আমির হামজা, শিমুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. দ্বীন ইসলাম, আওয়ামী লীগ নেতা আহম্মদ আলী মাইজভান্ডারী, উসমান গণি, বিশিষ্ট ব্যবসায়ী মো. ফজলুর রহমান, ইউনিয়ন যুব লীগ সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন ও ইউনিয়ন ছাত্র লীগ সভাপতি আরিফুল ইসলাম রিপন প্রমুখ। এছাড়াও শিমুলকান্দি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে নির্র্বাচিত সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ও সাধারণ ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *