• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

# মো. আলাল উদ্দিন :-

ভৈরবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ এর সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ, ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. গোলাম মোস্তফা, ভৈরব পৌর আওয়ামী লীগ সভাপতি এস এম বাকী বিল্লাহ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদ, ভৈরব রিপোর্টাস ক্লাব ও ইউনিটি সভাপতি মো. তাজুল ইসলাম তাজ ভৈরবী, কমলপুর হাজী জহির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লে. মো. অহিদুর রহমান, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাংস্কৃতিক সম্পাদক বশির আহমেদ বিপ্লব।
এছাড়া ভৈরব উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জাতীয় কর্মসূচীর গৃহীত আলোকে কোভিড- ১৯ পরিস্থিতি বিবেচনায় রেখে কর্মসূচী পালন করার কথা জানান। দিবসটি যথাযোগ্য মর্যাদায় চেতনায় লালন করে ভৈরবের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক সাংস্কৃতিক ও বিভিন্ন রাজনৈতিক দল তাদের সুবিধাজনক সময়ে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *