• রবিবার, ০৩ মে ২০২৬, ০২:২৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

কিশোরগঞ্জে একাত্তরের গণহত্যার ওপর নাটক ‘বরইতলা ট্রাজেডি’

হানাদার বাহিনীর বর্বর গণহত্যার দৃশ্য -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে একাত্তরের
গণহত্যার ওপর নাটক
‘বরইতলা ট্রাজেডি’

# নিজস্ব প্রতিবেদক :-

সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় কিশোরগঞ্জে একাত্তরে স্থানীয় গণহত্যা নিয়ে নির্মিত নাটক ‘বরইতলা ট্রাজেডি’ মঞ্চস্থ হয়েছে। গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামানের রচনা ও নির্দেশনায় শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় জেলা শিল্পকলা মিলনায়তনে এক ঘন্টা ৪০ মিনিটের এ নাটকটি মঞ্চস্থ হয়। এতে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমির শিল্পী ও সরকারী গুরুদয়াল কলেজের বিএনসিসি সদস্যরা অভিনয় করেছেন। নাটকে সহকারী নির্দেশক ও সমন্বয়কের দায়িত্বে ছিলেন স্থানীয় একতা নাট্যগোষ্ঠীর পরিচালক বাবু মানস কর।

স্থানীয় দোসরদের নিদের্শনা দিচ্ছেন পাকিস্তানি সেনা কর্মকর্তা -পূর্বকণ্ঠ

সদর উপজেলার বরইতলা এলাকায় একাত্তরের ১৩ অক্টোবর আশপাশের বিভিন্ন গ্রামের ৩৬৫ জন মানুষকে হানাদার বাহিনী তাদের এদেশীয় দোসদের সহায়তায় নৃশংসভাবে হত্যা করেছিল। এর পটভূমিতেই ‘বরইতলা ট্রাজেডি’ নাম দিয়ে নাটকটি রচনা করা হয়েছে। নাটকের অনেক তথ্য সংগ্রহ করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক জাহাঙ্গীর আলম জাহানের ‘রক্তে ভেজা কিশোরগঞ্জ’ বই থেকে। নাটকটি পরিবেশ থিয়েটারের আদলে সেদিনকার বধ্যভূমি বরইতলা এলাকায় প্রদর্শনের কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে আপাতত স্বাস্থ্যবিধির আওতায় সীমিত সংখ্যক অভিনয় শিল্পী ও স্বল্প সংখ্যক দর্শক নিয়ে জেলা শিল্পকলা মিলনায়তে মঞ্চস্থ করা হয়েছে। নাটকে সেদিনকার গণহত্যার মর্মস্পর্শী দৃশ্যায়ন উপস্থিত দর্শক-শ্রোতাদের আবেগাচ্ছন্ন করেছে। নাটকশেষে এর ওপর অনুভূতি ব্যক্ত করেন লেখক জাহাঙ্গীর আলম জাহান, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, সাংস্কৃতিক সংগঠক আবুল এহসান অপু ও নাট্য সংগঠক ম.ম জুয়েল। নির্দেশক আক্তারুজ্জামান বলেন, করোনা পরিস্থিতির উন্নতি হলে গণহত্যার মূল জায়গা বরইতলা এলাকায় নাটকটি মঞ্চস্থ করা হবে। আর সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সারা দেশেই এ ধরনের গণহত্যার ঘটনা নিয়ে নাটক নির্মাণ করা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *