• রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

কুলিয়ারচরে ডাকাত দলের সক্রিয় দুই সদস্য আটক

# মুহাম্মদ কাইসার হামিদ :-

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ইমন মিয়া (২৪) ও সোয়েবুর রহমান গুড্ডু (২৪) নামে ডাকাত দলের সক্রিয় দুই সদস্যকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে কুলিয়ারচর থানা পুলিশ।
গ্রেফতারকৃত ইমন মিয়া (২৪) কুলিয়ারচর পৌর এলাকার পূর্ব গাইলকাটা মহল্লার জামাল মিয়া ছেলে ও সোয়েবুর রহমান গুড্ডু (২৪) কুলিয়ারচর বাজার এলাকার গোলাপ ওরুফে গোলাম রহমানের ছেলে। তাদের দুজনের নামে কুলিয়ারচর থানায় একাধিক ডাকাতি, ছিনতাই, চুরি, মাদক ও দস্যুতা মামলা রয়েছে। এদের মধ্যে ইমনের নামে ৭টি ও গুডুর নামে ৩টি মামলা রয়েছে । ইমন মিয়ার নামে ১টি জিআর ও গুড্ডুর নামে ২টি জিআর মামলার গ্রেফতারী পরোয়ানাসহ তাদেরকে একটি ডাকাতি প্রস্তুতি মামলায় গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর শনিবার (২৯ জানুয়ারি) বিকালে তাদের যথাযত পুলিশ প্রহরায় কিশোরগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করে পুলিশ।
কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) ও ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেজওয়ান দীপুর দিক নির্দেশনায় ও কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফার সার্বিক তত্ত্বাবধানে তাদের গ্রেফতার করে থানা পুলিশ।
এই বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, কুলিয়ারচরের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে আমরা সবসময় বদ্ধপরিকর। এসব অপরাধীদের প্রতি আমাদের সবসময় সজাগ দৃষ্টি রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *