• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

রেলওয়ে বুকিং সহকারী এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কিশোর নারায়ণ ও সাধারণ সম্পাদক ইদ্রিস আলী

# নিজস্ব প্রতিবেদক :-

বাংলাদেশ রেলওয়ে বুকিং সহকারী এ্যাসোসিয়েশনের ৪৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। ওই কমিটিতে ভৈরব স্টেশন জংশনের প্রধান বুকিং সহকারী (গ্রেড-১) কিশোর নারায়ন চৌধুরীকে সভাপতি ও ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী (গ্রেড-২) ইদ্রিস আলীকে সাধারণ সম্পাদক করা হয়।
২৪ জানুয়ারি সোমবার ঢাকা স্টেশনস্থ (কমলাপুর) বিরতি রেস্টুরেন্টে সকালে সাধারণ সভায় অংশ নেয়া ৬৫ জন এবং ভার্চুয়ালী আরো ৩০ জনসহ মোট ৯৫ জন সদস্যের সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে হলেন কার্যকরী সভাপতি মো. কবির হোসেন, রেজাউল করিম, সাজ্জাদ হোসেন মজুমদার, ইমরান আহম্মেদ, আশরাফুজ্জামান আপেল, সহ-সভাপতি এইচ এম সোহেল, মনিরুল করিম মুন, সামাউন হক, মো. কবির হোসেন, গিয়াস উদ্দিন রনি, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. রাহাত খান, মো. জসিম উদ্দিন, শাহাদাত হোসেন দীপ্ত, মেহেদী হাসান সোহাগ, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুল হক রানা, সামসুর রহমান, হাবিবুর রহমান, সহ-সম্পাদক গোলাম মোর্তজা, সবুজ বনিক, রিয়াজুল ইসলাম, সোলায়মান হোসেন রিপন, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন, ওমর ফারুক, আজিজুল হক, গোলাম ফারুক, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম (৩), সহ-দপ্তর সম্পাদক সুশেন কুমার বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক মো. রাসেল মিয়া, সহ-আইন বিষয়ক সম্পাদক সুব্রত কুমার দাস, প্রচার সম্পাদক মো. জহিরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক ফয়সাল কবীর, ধর্ম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা নূর জাহান (জেনী), ক্রীড়া সম্পাদক রায়হান আহম্মেদ, কার্যকরী সদস্য মো. নজরুল ইসলাম, জহিরুল ইসলাম, জহর লাল দাস, শামসুদ্দোহা সরকার, সুজন দত্ত ও আব্দুর রহমান।
নবগঠিত কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন এম এ এফ সুমন, আব্দুল্লাহ অর রকিব, সাইফুল্লাহ মজুমদার সোহাগ, সাখাওয়াত হোসেন আকন্দ, মো. দেলোয়ার হোসেন, আব্দুল মমিন ও মো. জসিম উদ্দিন।
সভায় নবগঠিত কমিটির সদস্যরা অধিকার বঞ্চিত রেলওয়ে বুকিং সহকারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাবেন এমন প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *