• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরবে স্কুল ছাত্র প্রবাল হত্যার ৭ মাস পর ৪ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশীট দিয়েছে পিবিআই

ভৈরবে খুন হওয়া স্কুল ছাত্র প্রবাল ও মামলার প্রধান আসামি ঘাতক অন্তর। - পূর্বকণ্ঠ

# মোস্তাফিজ আমিন :-

ভৈরবে স্কুল ছাত্র প্রবাল হত্যা মামলায় ৪ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেছে পিবিআই। ২৪ জানুয়ারি সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মো. রমিজুল হক কিশোরগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্যাট আদালতে এই চার্জশীট দাখিল করেন।
চার্জশীটভুক্ত আসামিরা হলো, অন্তর (৩০), তার আপন ভাই অনিক (২৮), তার বাবা জিল্লুর রহমান (৬৫) ও সাকিব (২৫) নামের অপর একজন। মামলার তদন্তে খুনের সাথে জড়িত না থাকায় ৪ জনকে অভিযোগ থেকে বাদ দেওয়া হয়েছে। তারা হলেন, রাজন (২৩), তৌহিদ (২৫), নয়ন (২২) ও জেসান (২৭)। এইসব তথ্য জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মো. রমিজুল হক।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানাযায়, গত বছরের ১ জুন বিকেলে স্কুল ছাত্র প্রবাল (১৭) তার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে ওইদিন রাত ১০টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকার একটি গুদাম ঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় প্রধান অভিযুক্ত অন্তরসহ তার সহযোগীরা গা ঢাকা দেন।
ছেলে নিহতের ঘটনায় প্রবালের বাবা ইউপি চেয়ারম্যান মো. হোসেন ভূঁইয়া ৬ জনকে অভিযুক্ত করে থানায় একটি মামলা করেন। ঘটনার কয়েকদিনের মধ্যে পুলিশ ও র‌্যাব বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আসামিকে গ্রেফতার করলেও প্রধান আসামি অন্তর পলাতক থাকে। পরে তিনি আদালতে আত্মসমর্পন করেন। গ্রেফতারকৃত আসামি সাকিব আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে খুনের কথা স্বীকার করেন এবং এ ঘটনায় জড়িতদের নাম বলেন।
মামলাটি প্রথমে তদন্ত করে পুলিশ। পরে তদন্তভার দেয়া হয় পিবিআইকে। পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মো. রমিজুল হক প্রায় ৭ মাস তদন্ত করে ৪ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন।
তিনি জানান, এ মামলাটি ছিল ক্লো-বিহীন। খুনের নেপথ্যে ছিল আসামি অন্তর ও তার ছোট ভাই। অপরাধের সাথে জড়িত ছিল তার বাবা ও সাকিব। মামলাটি তদন্ত শেষে ৪ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেছি এবং খুনের সাথে জড়িত না থাকায় অপর ৪ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়। এই বিষয়ে জানতে চাইলে প্রবালের বাবা ইউপি চেয়ারম্যান মো. হোসেন ভূঁইয়া জানান, দাখিল করা চার্জশীটের বিষয়ে তার কোনো আপত্তি নেই। তবে তিনি মামলাটি দ্রুত বিচার ট্রাইবুনালে স্থানান্তরের দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *