• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরবে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ প্রসাধনী দ্রব্যসহ দুই ব্যক্তিকে আটক করেছে হাইওয়ে পুলিশ, ট্রাক জব্দ

# মোস্তাফিজ আমিন :-

ভৈরবে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ প্রসাধনী দ্রব্যসহ আমিনুর রহমান ও শিবু আহমেদ নামে দুই ব্যক্তিকে আটক করেছে হাইওয়ে পুলিশ। আজ ২৫ জানুয়ারি মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত আমিনুর ট্রাকটির চালক আর শিবু তার সহকারী বলে জানায় পুলিশ।
ভৈরব হাইওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী একটি ট্রাককে আটক করে পুলিশ। এ সময় আটক ট্রাকে তল্লাশি চালিয়ে অবৈধভাবে প্রবেশ করা বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী দ্রব্যাদির ৭০টি বস্তা জব্দ করা হয়। আটক করা হয় ট্রাকটির চালক আমিনুর রহমান ও তার সহযোগী শিবু আহমেদকে।
ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভের উপস্থিতিতে আটক প্রসাধনী দ্রব্যগুলির জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে। জব্দ তালিকা প্রস্তুতের পর আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হোসেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ জানান, আজ মঙ্গলবার বিকালে তার উপস্থিতিতে পুলিশ আটক ট্রাক থেকে ৭০ বস্তা প্রসাধনী দ্রব্য আনলোড করে। সবগুলি বস্তা খুলে সিজারলিস্ট তৈরি করতে অনেক সময় লাগবে। তিনি আশা করেন, আটককৃতদের দেওয়া তথ্যে এই পণ্যের মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *