হোসেনপুরে একটি বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় উপজেলা ব্র্যাক অফিসের দেয়াল ধসে গেছে। এসময় ট্রাক্টর চাপায় এক রিকশচালক মারা গেছেন। হোসেনপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন ও জেলা ব্র্যাক সমন্বয়ক শফিকুল ইসলাম জানিয়েছেন, আজ ২৪ জানুয়ারি সোমবার সকালে একটি বালুবাহী ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলা সদরের ব্র্যাক অফিসের দেয়ালে ধাক্কা দিয়ে দেয়াল ধসিয়ে দিয়েছে। এসময় ট্রাক্টর চাপায় উপজেলার ধনকুড়া গ্রামের রিকশচালক নাজিম উদ্দিন (৪৫) মারা গেছেন। ট্রাক্টর চালক পালিয়ে গেলেও ট্রাক্টরটি থানায় আটক করা হয়েছে।