• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হাওরউন্নয়ন সভা, হাওরে মাছের ১২০ প্রজাতি. মৎস্য রক্ষায় জলমহালে ‘লিজ হলিডে’ দাবি

বক্তব্য রাখছেন প্রধান অতিথি তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল বাসেদ -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে হাওরউন্নয়ন সভা
হাওরে মাছের ১২০ প্রজাতি
মৎস্য রক্ষায় জলমহালে
‘লিজ হলিডে’ দাবি

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে হাওরের বন্যা ব্যবস্থাপনা ও জীবনমান উন্নয়ন প্রকল্প বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উদ্যোগে একটি পরামর্শ সভা হয়েছে। এতে বর্তমানে হাওরে স্বাদু পানির মাছের ১২০টি প্রজাতির সন্ধান পাওয়া গেছে বলে জানানো হয়েছে। সভায় কোন কোন অংশগ্রহণকারী হাওরের মাছ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির স্বার্থে অন্তত ১০ বছর বা ১৫ বছর অন্তর দুই বছরের জন্য জলমহাল ইজারা বন্ধ বা ‘লিজ হলিডে’ ঘোষণার দাবি জানিয়েছেন।
আজ ২৪ জানুয়ারি সোমবার সকালে জেলা এলজিইডি কার্যালয়ের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন এলজিইডির নারায়ণগঞ্জ অঞ্চলের তত্ত্বাবধায় প্রকৌশলী মো. আব্দুল বাসেদ। প্রশিক্ষণ সমন্বয়ক আমজাদ হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি প্রকল্প উপ-পরিচালক রায়হান সিদ্দিকসহ কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট বিশষজ্ঞ মোস্তাফিজুর রহমান, আব্দুল হাই চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার পাল, ওয়ার্ল্ড ফিশ বিশেষজ্ঞ শোয়েব হোসেন তালুকদার প্রমুখ প্রকল্প নিয়ে বিস্তারিত ধারণা দেন। সভায় অংশগ্রহণকারীদের মধ্যে আলোচনায় অংশ নেন সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মাশরুরুল কবীর, জেলা পপি সমন্বয়ক মুহাম্মদ ফরিদুল আলম, জেলা ব্র্যাক সমন্বয়ক শফিকুল ইসলাম, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, সদর উপজেলার রশিদাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল প্রমুখ। সভায় বিভিন্ন উপজেলার মৎস্য কর্মকর্তা, উপজেলা এলজিইডি প্রকৌশলীসহ বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশ নেন।
কর্মশালায় বলা হয়, জাইকার অর্থায়নে কিশোরগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার ৩৩টি উপজেলায় ৮৮৩ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে ২০১৪ সালের জুলাই মাস থেকে। প্রকপ্লের সমাপ্তি ধরা হয়েছে চলতি বছরের জুন মাসে। কিশোরগঞ্জের ভৈরব ছাড়া বাকি ১২টি উপজেলায় এই প্রকল্পের কাজ চলছে। হাওর মাস্টার প্ল্যানের আওতায় এই প্রকল্পের কাজ চলছে। সরকারের ডেল্টা প্ল্যান বাস্তবানেও এই প্রকল্প অবদান রাখবে বলে কর্মকর্তাগণ জানিয়েছেন। তবে পরবর্তী আরও এক বছরের জন্য প্রকল্পের মেয়দ বর্ধিত হবে বলে কর্মকর্তাগণ ধারণা দিয়েছেন।
এই প্রকল্পে সাবমার্জেবল সড়ক, বিল খনন, খাল খনন, মাছের অভয়াশ্রম তৈরি, বৃক্ষ রোপন, গ্রোথ সেন্টার নির্মাণসহ হাওরের মৎস্য সম্পদ ও জীবনমান উন্নয়নে কাজ চলছে। প্রকল্পের শুরুতে হাওরে স্বাদু পানির মাছের ১০৫টি প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছিল। এখন শনাক্ত প্রজাতির সংখ্যা ১২০টি। তবে ইজাদাররা জলমাহল ইজারা নিয়ে কেবল আর্থিক লাভের কথা চিন্তা করে পোনা মাছ এবং ডিমওয়ালা মাছসহ নির্বিচারে মাছ নিধন করার কারণে হাওরের মৎস্য সম্পদ এখন হুমকির মুখে বলে কেউ কেউ উদ্বেগ প্রকাশ করেছেন। সেই কারণে তারা প্রতি ১০ বছর বা ১৫ বছর অন্তর অন্তত দুই বছরের জন্য জলমহাল ইজারা বন্ধ রেখে ‘লিজ হলিডে’ ঘোষণা করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।
কিছুদিন আগে জাইকার একটি প্রতিনিধি দল এসব কাজের অগ্রগতি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছে বলেও সভায় জানানো হয়। হাওরের মৎস্য সম্পদ ও গবাদি পশুসহ সামগ্রিক জীব বৈচিত্র্য, হাওরাঞ্চলের যোগাযোগ অবকাঠামো ও হাওরবাসীর পেশার উন্নয়নসহ হাওরের সামগ্রিক উন্নয়ন নিয়ে কর্মশালায় আলোচনা করা হয়। ৩৬৫ কিলোমিটার রাস্তার লক্ষ্যমাত্রার মধ্যে এখন পর্যন্ত ২৮৬ কিলোমিটার সম্পন্ন হয়েছে। সামগ্রিক প্রকল্পের ৮৭ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। আর কাজের আর্থিক অগ্রগতি হয়েছে ৮৫ ভাগ, অর্থাৎ ৭৫১ কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে। ১২৭টি জলমহাল গরিব মৎস্যজীবীদের দেয়া হয়েছে। এর ফলে ৪ হাজার ২৫৬টি পরিবার উপকার পাচ্ছে। আর সরকার এই বাবদ ৬ কোটি টাকা রাজস্ব পেয়েছে। এছাড়া প্রকল্পের শুরুর দিকে মৎস্য উৎপাদন ছিল ১০৬ মেট্রিকটন। এখন উৎপাদন দাঁড়িয়েছে ১৬৫ টনে। আর একেকটি পরিবারের বার্ষিক আয় দ্বিগুণ হয়ে গেছে। ২২টি বিলের মধ্যে ২০টি খনন হয়েছে। ৩০ কিলোমিটার খাল খনন হয়েছে। ১১টি মৎস্য অভয়াশ্রম তৈরি করা হয়েছে। ১৪ হাজার ৭৫০টি হিজল-করচ গাছ লাগানো হয়েছে।
কর্মকর্তাগণ জানিয়েছেন, আগামীতে উপরোক্ত ৫টি জেলার সঙ্গে সিলেট ও মৌলভীবাজার যুক্ত হয়ে ৭টি জেলার ৫৮টি উপজেলায় নতুন প্রকল্পের কাজ শুরু হবে। সেখানে বরাদ্দ থাকবে ৩ হাজার ৪৪০ কোটি টাকা। তখন ৮৫০টি জলমহাল নিয়ে কাজ হবে। উপকার পাবে ২২ হাজার ৫০০ জন মৎস্যজীবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *