• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরবে ভ্রাম্যমাণ আদালতে কয়েল কারখানাকে জরিমানা

# নিজস্ব প্রতিবেদক :-

ভৈরবে দুটি কয়েল কারখানাকে ৭৫ হাজার টাকা আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ ২৪ জানুয়ারি সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদিকুর রহমান সবুজের নেতৃত্বে ভৈরব শহরের জগন্নাথপুর ও লক্ষ্মীপুর এলাকায় কয়েকটি কয়েল কারখানায় অভিযান চালানো হয়। কারখানা গুলোতে তাদের লাইসেন্সকৃত নিজস্ব ব্র্যান্ডের বিপরীতে অন্য কোম্পানীর নামে অবৈধভাবে কয়েল উৎপাদন ও কেমিষ্ট না থাকার অপরাধে আলম ট্রেডিংকে ২৫ হাজার ও সজিব কনজুমারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় তাদেরকে সঠিক কাগজপত্র ও আইন মেনে কয়েল উৎপাদন করার জন্য সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন কিশোরগঞ্জ বিএসটিআই ইন্সপেক্টর আব্দুল মান্নান ও ভৈরব থানার এসআই বাপ্পি।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদিকুর রহমান সবুজ বলেন, দুটি কয়েল কারখানাকে বিভিন্ন অপরাধে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *