কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার নবগঠিত ছয়সূতী ইউনিয়ন বিএনপি’র সভাপতি নির্বাচিত হয়েছে ছয়সূতী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি সালাহ উদ্দিন মুর্শেদ নিজামী (বাবুল) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে ছয়সূতী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মোসলেম উদ্দিন (রতন)।
বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলমের গ্রামের বাড়ি কুলিয়ারচর উপজেলার বেতিয়ারকান্দি গ্রামে তার নিজস্ব কার্যালয়ে সম্প্রতি উপজেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক কর্মী সভায় আনুষ্ঠানিকভাবে ছয়সূতী ইউনিয়ন বিএনপি’র সভাপতি হিসেবে ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি সালাহ উদ্দিন মুর্শেদ (বাবুল) ও সাধারণ সম্পাদক হিসেবে ছয়সূতী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মোসলেম উদ্দিন (রতন) এর নাম ঘোষণা করেন প্রধান অতিথি বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল মিল্লাত এবং কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সদস্য এম এ হান্নানসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ।