• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

৩৩টি মোবাইল ফোন ও টাকা আত্মসাতের অভিযোগ এসআইয়ে বিরুদ্ধে

# এম.আর রুবেল :-

ভৈরবে চোরাচালানীদের কাছ থেকে উদ্ধারকৃত ২৫৭টি মোবাইল ফোনের মধ্যে ৩৩টি মোবাইল ফোন ও উদ্ধারকৃত নগদ দেড় লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এসআই ইসমাইল হোসেনের বিরুদ্ধে।
এছাড়াও ওই পুলিশ অফিসার গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামি ধরতে গিয়ে আসামির পরিবারের কাছ থেকে জোরপূর্বক ৮ হাজার টাকা নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা জানাজানি হলে এসআই ইসমাইল রাত আনুমানিক সাড়ে ১২টায় আসামির বাড়িতে গিয়ে ক্ষমা চাই।
খোঁজ নিয়ে জানাগেছে, ২১ জানুয়ারি শুক্রবার দুপুরে ভৈরব থানার এসআই মো. ইসমাইল হোসেন শহরের নাটাল মোড় এলাকায় সিলেট থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী করে বিপুল পরিমান অবৈধ মোবাইল ও নগদ দেড় লাখ টাকাসহ ৪ জনকে আটক করে ভৈরব থানায় নিয়ে যায়।
পরে আটককৃতের লিমন (২৪), মো. আলী (৪২), সিয়াব (১৯) ও আশরাফুল জহিরকে (২০) গ্রেফতার দেখিয়ে মামলা দায়ের করে পুলিশ।
ওই মামলায় ২২৪টি অবৈধ মোবাইল ফোন জব্দ করলেও বাকী ৩৩টি মোবাইল ফোন ও নগদ দেড় লাখ টাকা জব্দ দেখায়নি পুলিশ।
এঘটনার খবর পেয়ে থানায় গিয়ে দেখা যায় এসআইদের কক্ষে দুইটি ট্রলি ব্যাগ ও ৩টি হাতে ব্যাগে মোবাইল গুলো। তাৎক্ষণিক জানতে চাইলে তারা ২২৪টি মোবাইল জব্দ করা হয় বলে সাংবাদিকদের জানান। ওই সময় আটককৃতের সাথে কথা বলতে দেয়নি পুলিশ। এসময় এসআই কক্ষে ওসি তদন্ত তারিকুল আলম জুয়েল, অভিযুক্ত এসআই ইসমাইল হোসেন, মামলার তদন্তকারী অফিসার রফিকুল ইসলাম, এসআই বাপ্পিসহ ৩ জন কনস্টেবল উপস্থিত ছিলেন। তবে ওইসময় অফিসার ইনচার্জ থানায় ছিলেননা। থানায় উপস্থিত সাংবাদিকরা বারবার চেষ্টা করেও তখন আসামিদের সাথে স্বাক্ষাত ও তাদের ছবি তুলতে পারেনি। পরবর্তীতে অভিযুক্তদের ছবি ভৈরব থানা পুলিশ নামক একটি ফেসবুক আইডিতে পোস্ট দেয় পুলিশ। ঘটনাটি নিয়ে পুলিশের লুকোচুরি বিষয়টি প্রকাশ পায়। পরে মোবাইল ফোন ও টাকা আত্মসাতের বিষয়টি ভৈরব থানা পুলিশ, স্থানীয় লোকজন ও নেটিজেনদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠে। ঘটনাটি ধামাচাপা দিতে বিভিন্ন সাংবাদিকদেরকে টাকা দিয়ে ম্যানেজ করারও চেষ্টা করেন অভিযুক্ত পুলিশ অফিসার।
এবিষয়ে ভৈরব থানার অভিযুক্ত এসআই ইসমাইল ৩৩টি বিদেশী মোবাইল ফোন ও দেড় লাখ টাকা আত্মসাতের বিষয়টি অস্বীকার করলেও তখন বিকাশ নাম্বার দেয়ার জন্য অনুরোধ করেন। পরে তিনি কিছু টাকা উদ্ধার করেন বলে স্বীকার করে বলেন উদ্ধার হওয়া ওই টাকা গুলো মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট জমা দিয়েছেন বলে জানান। তার বিরুদ্ধে অভিযোগটি মিথ্যা ও বানোয়াট বলে তিনি দাবী করেন তিনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রফিকুল ইসলাম জানান, শুক্রবার রাতে মামলার তদন্তের দায়িত্ব পেয়েছি। জব্দকৃত ২২৪টি মোবাইল ও ৯৬ হাজার টাকা নগদ পেয়েছি। মামলার এজাহারে কোনো প্রকার নগদ টাকার কথা উল্লেখ না থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন, এবিষয়ে আমি এখনও কিছুই জানিনা। ঘটনার তদন্ত করে পরে বিষয়টি জানাবেন বলে তদন্তকারী কর্মকর্তা জানান।
আজ ২২ জানুয়ারি শনিবার বিকেলে এঘটনায় কয়েকজন সাংবাদিকের সামনে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফার (পিপিএম) কাছে বিষয়টি জানতে চাইলে, ওসি বলেন টাকা উদ্ধারের খবর তিনি জানেনই না। তিনি পাল্টা প্রশ্ন করে বলেন এখবর কোথায় পেলেন। এসময় এসআই ইসমাইল ও তদন্তকারী অফিসার সাংবাদিকদের কাছে ৯৬ হাজার টাকার কথা স্বীকার করেছে এবং উদ্ধারকৃত টাকা তদন্তকারী কর্মকর্তার নিকট জমা আছে বলে জানিয়েছেন। এমন কথা শুনে ওসি নিজেও হতবাক হন। এসময় তিনি বলেন, অনেক সময় ঘটনার সব খবর আমি নিতে পারিনা। কিছু কিছু ক্ষেত্রে এজাহারে টাকা উল্লেখ করা যায়না। কারো ব্যক্তিগত টাকা থাকলে এটাকা এজাহারে উল্লেখ করা হয়না। দাবীকৃত মোট টাকা থেকে টাকার পরিমান ৫৪ হাজার কম থাকার বিষয়টি খোঁজ খবর নেয়া হবে বলে জানান।
এবিষয়ে কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ (বিপিএম/বার) জানান, অভিযোগের সব কথা আসামিরা সত্য বলেনা। আসামি পক্ষের কথা সত্য এটা কি করে বিশ্বাস করবেন। তারপরও বিষয়টি তদন্ত করতে সার্কেল এএসপিকে নির্দেশ দিব। ঘটনা সত্য হলে ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *