• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

অবৈধ ২২৪ পিস মোবাইলসহ ৪ জন চোরাচালানকারী আটক করেছে ভৈরব থানা পুলিশ

# মিলাদ হোসেন অপু :-

অবৈধ ২২৪ পিস মোবাইলসহ ৪ জন চোরাচালানকারী আটক করেছে ভৈরব থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব থানার এসআই ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আজ শুক্রবার ২১ জানুয়ারী দুপুরে পৌর শহরের নাটাল মোড় এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলো, মো. লিমন (২৪), মো. আলী (৪০), মো. সিয়াব (১৯) ও আশরাফুল জহির (২২)। আটককৃতদের বাড়ী মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বলে প্রাথমিক ভাবে জানা যায়।ভৈরব থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) তারিকুল আলম জুয়েল জানান,ঢাকাগামী চারজন যাত্রীর কাছে থাকা ব্যাগ থেকে ২২৪ পিস চোরাইকৃত মোবাইল উদ্ধার করা হয়। এসময় তাদের ৪ জনকেই আটক করে পুলিশ। তিনি আরো বলেন,গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ চোরাচালানকারী দলের সদস্য। শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে এসব মোবাইল দেশে আমদানী করে বিভিন্ন দোকানীদের নিকট পাইকারী বিক্রি করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা পুলিশের নিকট এসব কথা স্বীকার করেন। ২২৪ টি মোবাইল জব্দ করে তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয় বলে তিনি জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *