• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

গ্যাসের মূল্যবৃদ্ধির চেষ্টার প্রতিবাদে কিশোরগঞ্জে সিপিবির মানববন্ধন

বক্তৃতা করছেন জেলা সিপিবি সভাপতি সৈয়দ নজরুল ইসলাম -পূর্বকণ্ঠ

গ্যাসের মূল্যবৃদ্ধির চেষ্টার
প্রতিবাদে কিশোরগঞ্জে
সিপিবির মানববন্ধন

# নিজস্ব প্রতিবেদক :-

গ্যাসের মূল্যবৃদ্ধির সরকারের প্রস্তাবের প্রতিবাদ, শ্রমিকদের অগ্রাধিকারের ভিত্তিতে করোনার টিকা প্রদান, বন্ধ হয়ে যাওয়া কিশোরগঞ্জ টেক্সটাইল মিলের শ্রমিকদের কর্মসংস্থনের ব্যবস্থা করা, দ্রব্যমূল্য হ্রাস, জেলা শহরের বিভিন্ন রাস্তা ও মোড় প্রশস্তকরণ, ইঞ্জিনচালিত হালকা যানবাহন বন্ধের সিদ্ধান্ত বাতিল, শহরের একরামপুরে একটি ফ্লাইওভার নির্মাণসহ বিভিন্ন দাবিতে জেলা সিপিবি কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। আজ ২১ জানুয়ারি শুক্রবার সকালে জেলা সিপিবি কার্যালয় প্রাঙ্গনে স্টেশন রোডে আয়োজিত মানববন্ধনে জেলা সিপিবি সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, টিইউসি সভাপতি সিরাজুল ইসলাম সাত্তার, সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রমুখ বক্তৃতা করেন। বক্তাগণ বলেন, গ্যাস ব্যবহারকারী অধিকাংশ মানুষই স্বল্প আয়ের। এছাড়া দুই বছর ধরে করোনার ধাক্কা সামলাতেই এসব পরিবার হিমশিম খাচ্ছে। অনেকেরই আয় কমে গেছে। অনেকের ছোট ছোট ব্যবসা বন্ধ হয়ে গেছে। ফলে এরকম পরিস্থিতিতে তাদের জন্য গ্যাসের বিদ্যমান মূল্যই বেশি হয়ে যায়। এর ওপর নতুন করে মূল্য বাড়ালে মানুষ দিশেহারা হয়ে যাবে। ফলে জনস্বার্থের কথা চিন্তা করে নতুন করে গ্যাসের মূল্যবৃদ্ধির চিন্তা পরিহার করার জন্য বক্তাগণ সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *