• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জ শহরের জনপ্রিয় ‘স্ট্রীট ফুড’ শীতের চিতই

রমজান আলীর দোকানে সারিবদ্ধ গ্যাসের চুলায় তৈরি হচ্ছে চিতই পিঠা -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জ শহরের জনপ্রিয়
‘স্ট্রীট ফুড’ শীতের চিতই

# মোস্তফা কামাল :-

এখন চলছে রকমারি পিঠার উপযোগী মৌসুম শীতকাল। আর এই শীতকাল এলেই গ্রাম-শহরের রাস্তায় রাস্তায় বসে চিতই আর ভাপা পিঠার দোকান। এসব স্ট্রীট ফুডের দোকানে ক্রেতার সমাগমও হয় বেশ ভালই। শীতের পিঠা গ্রাম বাংলার শত বছরের একটি ভোজন ঐতিহ্য। এসময় গ্রামীণ জনপদে ওঠে নতুন আমন ধান। এই নতুন ধানের পিঠা আর মুড়ি-খৈ থেকে শুরু করে নানা পদের লোভনীয় ভোজন আইটেম মানুষকে দারুনভাবে আকৃষ্ট করে। তবে কয়েক বছর ধরে গ্রামীণ ঐতিহ্যে থাবা বিস্তার করেছে মিষ্টির দোকান আর বেকারি শিল্প।
এখন বেকারি কারখানা আর মিষ্টির দোকানে তৈরি হচ্ছে নানা রকম বাহরি মিষ্টি, পাটিশাপটা, স্যান্ডুইচ, বার্গার, পেস্ট্রি, পিজ্জা, হটডগসহ নানারকম লোভনীয় খাবার। সবগুলো যে স্বাস্থ্যের জন্য সহায়ক তাও নায়। তার পরও এক সময়ের দক্ষ ক্বরিৎকর্মা গৃহিনীদের নানা পদের পিঠা তৈরির অভ্যাসে খানিকটা হলেও ভাটার টান পড়েছে। এখন নিজেদের জন্য হোক আর মেহমানদের জন্য হোক, বেকারি আর মিষ্টির দোকানের খাবারই টেবিলে বেশি শোভা পায়। তার পরও পুরনো দিনের ঐতিহ্য একেবারে হারিয়ে যায়নি। কলা পিঠা, চিতই পিঠা, নকশি পিঠা, দুধ চিতই, ডোবা পিঠা, মতিচুর আন্দাশা, ডিমের আন্দাশা, মসলা পিঠা গৃহিনীরা তৈরি করছেন।
এর পাশাপাশি এখন শহরে, গঞ্জে বা গ্রামের হাটবাজারে বসছে পিঠার মৌসুমি অস্থায়ী দোকান। এসব দোকানে প্রধানত চিতই পিঠা আর ভাপা পিঠা তৈরি হয়। চিতইকে স্থানীয়ভাবে প্রধানত চিতল পিঠা নামে ডাকা হয়। এলাকার লোকজন আর পথচারীরা এসব পিঠা বেশ তৃপ্তি সহকারে খেয়ে থাকেন। ভাপা পিঠা তৈরি করা হয় সাধারণত ভ্রাম্যমান ভ্যানের ওপর। ভাপার দোকানগুলো শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পিঠা তৈরি করে বিক্রি করে থাকে। আর চিতই পিঠা তৈরি করা হয় রাস্তার ধারে মাটিতে দোকান বসিয়ে।
কিশোরগঞ্জ শহরের পুরানথানা, তেরিপট্টি, মোরগ মহাল, কাচারীবাজার আর বটতলাসহ বিভিন্ন এলাকায় রাস্তার ধারে বসছে ভ্রাম্যমান বা অস্থায়ী পিঠার দোকান। শহরের পুরানথানা এলাকায় ফুটপাতের পাশে বসে একাধিক পিঠার দোকান। এত বছর সারিবদ্ধ বেশ কয়েকটি মাটির চুলায় ছোট ছোট ঢালাই লোহার কড়াই বসিয়ে শুকনো কাঠ বা বাঁশের জ্বালানির আগুনে তৈরি করা হতো চিতই পিঠা। এখন এসে গেছে গ্যাসের চুলা। এলপিজি গ্যাসের সিলিন্ডার বসিয়ে এর সাহায্যে একসঙ্গে অনেকগুলো বার্ণার জ্বালিয়ে তাতে তৈরি করা হচ্ছে চিতই পিঠা। পুরানথানা এলাকায় এরকমই দোকান নিয়ে বসেছেন পার্শ্ববর্তী শোলাকিয়া এলাকার রমজান আলী। গ্যাসের ৭টি বার্ণারে এক সঙ্গে বসানো হয় চিতই পিঠার কড়াই। আর পিঠা খাবার জন্য দোকানের সামনে অপেক্ষা করতে থাকেন লোকজন। অনেকে আবার বাসার জন্য ১০টি ১৫টি নিয়েও যাচ্ছেন। পিঠার সঙ্গে দেয়া হচ্ছে সরিষা বাটা আর চ্যাপা ভর্তা। বাসায় দুধ চিতই বানানোর জন্যও অনেকে পিঠা নিয়ে যাচ্ছেন। সাধারণত সন্ধ্যার পরই এসব দোকানে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে। প্রতিটা পিঠার দাম ৫ টাকা। রজমান আলীর দোকানে অন্তত চারজন মানুষ খাটেন। এর পরও পিঠা সরবরাহ করে যেন দম ফেলার সময় পান না। রমজান আলী জানান, তার দোকানে প্রতিদিন অন্তত ৩০ কেজি চালের চিতই পিঠা বিক্রি হয়। আমদানি হয় ১০ থেকে ১২ হাজার টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *