• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভাসমান সবজি বাগানে এবার চকচকে বাঁধাকপি

ভাসমান বাগানের বাঁধাকপি নৌকা ভরে নিয়ে যাচ্ছেন মাসুম -পূর্বকণ্ঠ

ভাসমান সবজি বাগানে
এবার চকচকে বাঁধাকপি

# মোস্তফা কামাল :-

ফুলকপির পর কৃষক মাসুম এবার ভাসমান বাগান থেকে আহরণ করলেন বাঁধাকপি। কিশোরগঞ্জে কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা কেন্দ্রের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দিনের তত্ত্বাবধানে শহরের গাইটাল এলাকার কৃষক মাসুম নরসুন্দা নদীর ওপর ভাসমান বেডে আবাদ করেছিলেন ফুলকপি আর বাঁধাকপি। কয়েকদিন আগে তিনি বাসমান বাগান থেকে চকচকে সুস্বাদু ফুলকপি আহরণ করেছেন। এরপর আহরণ করলেন গাঢ় সবুজ বসনে আবৃত চোখ ধাঁধানো বাঁধাকপি। তিনি নৌকা নিয়ে ভাসমান বেড থেকে এসব বাঁধাকপি আহরণ করেছেন। একটি বেডের বাঁধা কপিতে মাসুমের নৌকা দস্তুরমত বোঝাই হয়ে গেছে। এগুলিতে কোন কীটনাশক প্রয়োগ করা হয়নি। দেয়া হয়নি কোন রাসায়নিক সার। ফলে ভাসমান বাগানের সকল শাকসবজিই স্বাস্থ্যসম্মত ও নিরাপদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *