• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

৯৯৯ এ ফোনে পুলিশ উদ্ধার করলো আহত ৭ জনকে

# উজ্জ্বল কুমার সরকার :-

কিশোরগঞ্জের হোসেনপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষের হামলায় নারী-পুরুষসহ সাতজন গুরুতর আহত হয়ে হোসেনপুর হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার সকালে বিরোধপূর্ণ জায়গায় গাছ কেটে সাতজনকে আহত করলে ৯৯৯ এ ফোন করলে পুলিশ গিয়ে আহত অবস্থায় সাতজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। আহতরা হলো- উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামের রহিম বকসের ছেলে রুস্তম আলী (৬০), রুস্তম আলীর স্ত্রী করফুলা বেগম (৫৫) ছেলে আকরাম হোসেন (২৫), মেয়ে হারেছা আক্তার(৩৫), রেখা আক্তার (২৩), রাবিয়া আক্তার (১৯) ও তৌফিকুল মিয়া (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামের আব্দুল হেকিমের সাথে ওই গ্রামের রুস্তম আলীর সাথে জমি সংক্রান্ত বিরোধ ছিল। এরই জের ধরে রুস্তম আলীর ভোগ-দখলকৃত জায়গার দেশীয় আম-কাঁঠাল,কলাগাছ কেটে ফেলে হেকিম ও তার লোকজন।এ সময় রুস্তম আলী প্রতিবাদ করায় তাদের উপর বুধবার হেকিম ও তার লোকজন পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দ্বারা হামলা করে গুরুতর আহত করে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানায়, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *