ভৈরবে দ্বিতীয় শিশু আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৩টায় শহরের আমলাপাড়া গ্রামের উদয়ন স্কুলের মুক্ত মঞ্চে আয়োজিত শিশু আবৃত্তি উৎসবে ৬৪ জন শিশু শিক্ষার্থী অংশ নেন।
শিশু আবৃত্তি উৎসব ২০২২ ভৈরব উদযাপন কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করেন। আয়োজন কমিটির আহবায়ক মতিউর রহমান সাগরের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক মোস্তাফিজ আমিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট শিশু সংগঠক অধ্যক্ষ শরীফ উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন, ডক্টরস ক্লাব অব ভৈরব সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান কবির, সাংবাদিক মো. আলাল উদ্দিন, প্রভাষক এনামুল হক, প্রভাষক ইমরান হোসেন প্রমুখ। এসময় বিভিন্ন স্কুলের কয়েকশত শিশু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপস্থিতি আবৃত্তি উৎসবকে প্রাণবন্ত করে তোলে।