• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:২৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

করিমগঞ্জে ইতালি প্রবাসীর স্ত্রীর মৃত্যুরহস্য উদঘাটনে জেলা ও পুলিশ প্রশাসনকে মহিলা পরিষদের স্মারকলিপি

পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হচ্ছে -পূর্বকণ্ঠ

করিমগঞ্জে ইতালি প্রবাসীর
স্ত্রীর মৃত্যুরহস্য উদঘাটনে
জেলা ও পুলিশ প্রশাসনকে
মহিলা পরিষদের স্মারকলিপি

# নিজস্ব প্রতিবেদক :-

করিমগঞ্জে ইতালি প্রবাসী স্বামীর বাড়িতে স্ত্রীর রহস্যজনক মৃত্যুর রহস্য উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনার দাবিতে জেলা মহিলা পরিষদ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেয়েছে। সংগঠনের জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক, সাধারণ সম্পাদক আতিয়া হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাহমিনা ইসলাম, অর্থ সম্পাদক হাসিনা হায়দার চামেলী, সদস্য মনিকা দাস ও অফিস নির্বাহী মাধবী রায় আজ ১৯ জানুয়ারি বুধবার সকালে পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এবং ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. নূরুজ্জামানের কাছে স্মারকলিপি দিয়েছেন।
উল্লেখ্য, করিমগঞ্জের আতকাপাড়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে ইতালি প্রবাসী সুজনের (২৭) সঙ্গে একই উপজেলার চরপাড়া গ্রামের আলম মিয়ার মেয়ে সাথী আক্তারের (২৩) প্রায় ৬ বছর আগে বিয়ে হয়। তাদের ৫ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। প্রায় ৫ মাস আগে সুজন ইতালি থেকে বাড়ি এসেছেন। গত ১১ জানুয়ারি সুজনের বাড়ি থেকে করিমগঞ্জ থানার পুলিশ সাথী আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে ময়না তদন্ত করিয়েছে। সাথীর বাবা আলম মিয়া এ ব্যাপারে থানায় ইউডি মামলা করেছেন। স্বামীর পরিবার বলছে এটি আত্মহত্যা। আর সাথীর বাবার পরিবার বলছে হত্যাকাণ্ড।
মহিলা পরিষদ এর আগে গত ১৬ জানুয়ারি করিমগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে বিচার দাবি করে স্মারকলিপি দিয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *