• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক সপ্তাহ পর শিক্ষকের মৃত্যু

অজ্ঞান পার্টির খপ্পরে
পড়ে এক সপ্তাহ পর
শিক্ষকের মৃত্যু

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের এক প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে চিকিৎসাধীন থাকার এক সপ্তাহ পর মারা গেলেন। মিঠামইন উপজেলার আতপাশা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম ভূঁইয়া (৫৩) গত ১২ জানুয়ারি স্কুলের কাজ শেষ করে বিকালে কিশোরগঞ্জ শহরে আসলে শহরের পুরানথানা এলাকা থেকে নিখোঁজ হন। এ ঘটনায় পরদিন ১৩ জানুয়ারি তার ছেলে সাকিবুর রহমান সদর মডেল থানায় সাধারণ ডায়রি করেছিলেন। মিঠামইনের বাসিন্দা জেলা শহরের ডিএল লাহিড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা ইসলাম ভিকটিমের পারিবারিক সূত্রে জানিয়েছেন, ভিকটিমকে নিখোঁজের দু’দিন পর ভৈরবে অচেতন অবস্থায় পাওয়া গেলে ভৈরবের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখান থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আজ ১৯ জানুয়ারি বুধবার সকাল ৬ টার দিকে তিনি মারা গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *