• রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

তাড়াইলে ব্র্যাক কার্যালয় পরিদর্শনে ইউএনও লুবনা শারমীন

তাড়াইল ব্র্যাক কার্যালয় পরিদর্শনে ইউএনও লুবনা শারমীন -পূর্বকণ্ঠ

তাড়াইলে ব্র্যাক কার্যালয়
পরিদর্শনে ইউএনও
লুবনা শারমীন

# নিজস্ব প্রতিবেদক :-

তাড়াইলে ব্র্যাক কার্যালয় ও ব্র্যাকের বিভিন্ন কর্মসূচী পরিদর্শন করেছেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার লুবনা শারমীন।
আজ ১৮ জানুয়ারি মঙ্গলবার সকালে তিনি ব্র্যাকের তাড়াইল কার্যালয়ে গেলে তাকে ব্র্যাক কর্মকর্তাগণ ফুল দিয়ে স্বাগত জানান। এরপর ইউএনও ব্র্যাক পরিচালিত বিভিন্ন কর্মসূচী পরিদর্শন করেন। এসময় তিনি কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের সহায়তায় পরিচালিত চক্ষু শিবির উদ্বোধন করেন। তিনি ব্র্যাক স্কুলের শিক্ষিকাদের সঙ্গে রিফ্রেশার্স ফলোআপ ও মতবিনিময় করেন। পরে তিনি আল্ট্রা পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচীর সদস্যদের মাঝে কম্বল বিতরণ উদ্বোধন করেন। প্রতিবন্ধী ব্যক্তি ও পরিবারের মাঝে বিতরণকৃত গোসম্পদ ফলোআপ করেন। এসময় ব্র্যাক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহের ব্র্যাক মাইক্রোফিন্যান্স কর্মসূচীর ডিভিশনাল ম্যানেজার মাইন উদ্দীন, জেলা ব্র্যাক সমন্বয়ক শফিকুল ইসলাম, আরএম (ইউপিজি) কাজীউল কুজ্জাত খান, এলাকা ব্যবস্থাপক মো. আজহারুল হক, মো. আনোয়ার হোসেন ও শাখা ব্যবস্থাপকসহ অন্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *