কিশোরগঞ্জ শহরের উজ্বল হোমিও ফার্মেসির মালিক হোমিও চিকিৎসক সত্যজিৎ কর খোকন (৫৫) গতকাল ১৬ জানুয়ারি রোববার সন্ধ্যায় শহরের গৌরাঙ্গবাজার এলাকার বাসায় মারা গেছেন। তিনি অনেকদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তিনি অবিবাহিত ছিলেন। রাতেই শহরের গাইটাল শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।