• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

করিমগঞ্জে ইতালি প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু মানববন্ধন স্মারকলিপি

মানববন্ধনে বক্তব্য রাখছেন জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক আতিয়া হোসেন -পূর্বকণ্ঠ

করিমগঞ্জে ইতালি প্রবাসীর
স্ত্রীর রহস্যজনক মৃত্যু
মানববন্ধন স্মারকলিপি

# নিজস্ব প্রতিবেদক :-

করিমগঞ্জে স্বামীর বাড়িতে এক ইতালি প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। স্বামীর পরিবার বলছে আত্মহত্যা, আর মেয়ের পরিবার বলছে হত্যা। এ ঘটনায় মেয়ের বাবা ইউডি মামলা করেছেন। অন্যদিকে মহিলা পরিষদ আজ ১৬ জানুয়ারি রোববার মানববন্ধন করে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তসাপেক্ষে বিচার চেয়ে স্মারকলিপি দিয়েছে।
এলাকাবসী সূত্রে জানা গেছে, করিমগঞ্জের আতকাপাড়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে ইতালি প্রবাসী সুজনের (২৭) সঙ্গে একই উপজেলার চরপাড়া গ্রামের আলম মিয়ার মেয়ে সাথী আক্তারের (২৩) প্রায় ৬ বছর আগে বিয়ে হয়। তাদের ৫ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। প্রায় ৫ মাস আগে সুজন ইতালি থেকে বাড়ি এসেছেন। গত ১১ জানুয়ারি সুজনের বাড়ি থেকে করিমগঞ্জ থানার পুলিশ সাথী আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে। স্বামীর পরিবার বলছে আত্মহত্যা। আর সাথীর বাবার পরিবার বলছে এটি হত্যা।
এ মামলার তদন্ত কর্মকর্তা করিমগঞ্জ থানার এসআই মন্টু চন্দ্র পাল বলেছেন, সাথী আক্তারের মরদেহ স্বামীর বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে শরীরে প্রাথমিকভাবে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় ইউডি মামলা রুজু করেছেন। লাশের ময়না তদন্ত করানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তদন্ত কর্মকর্তা জানিয়েছেন।
এদিকে মহিলা পরিষদ এ ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে বিচার দাবি করে করিমগঞ্জ উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গনে আজ মানববন্ধন কর্মসূচী পালন করেছে। এসময় জেলা মহিলা পরিষদের সহ-সভাপতি সাহিদা আক্তার খানম, সাধারণ সম্পাদক আতিয়া হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল, নারী নেত্রী চন্দ্রা সরকার প্রমুখ বক্তব্য রাখেন। এরপর তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *