• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কুলিয়ারচরে হামলার শিকার হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে অন্তঃসত্ত্বা এক নারী

# মুহাম্মদ কাইসার হামিদ :-

কিশোগঞ্জের কুলিয়ারচরে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে হামলার শিকার হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে মোছা. খালেদা আক্তার (৩৫) নামে অন্তঃসত্ত্বা এক নারী। শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল ৯ টার দিকে বাবার বাড়ি কুলিয়ারচর পৌর এলাকার চারারবন মহল্লায় প্রতিপক্ষের হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হন ওই অন্তঃসত্ত্বা নারী।
কুলিয়ারচর পৌর এলাকার চারারবন মহল্লার অবসরপ্রাপ্ত (ভূমি অফিসের) অফিস সহায়ক মো. মজনু মিয়ার কন্যা মোছা. খালেদা আক্তার কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় কাতরাতে কাতরাতে অভিযোগ করে বলেন, একই বাড়ীর দুলাল মিয়ার পুত্র কালাম মিয়া (২৪) গংদের সাথে দীর্ঘ দিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছে তাদের। তারা দু’বোন, কোন ভাই নেই তাই প্রতিপক্ষ কালাম মিয়া লোকজন নিয়ে তার বাবা মাকে নির্মম অত্যচার করার ফলে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করে ওই নারীর বাবা। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কালাম ও কালামের মা ঝর্ণা (৪৫) ওই অন্তঃসত্ত্বা নারীর উপর হামলা করে তাকে নির্মম ভাবে মারধোর করে খুন করার চেষ্টা করে। এসময় তার ছোট মা ডলি বেগম (৪৫) তাকে বাঁচাতে গেলে তাকেও মারধোর করে প্রতিপক্ষের লোকজন। পরে তাদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ওদের হাত থেকে রক্তাক্ত আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। দুই মাসের অন্তঃসত্বা দাবী করে ওই নারী বলেন, ওদের নির্মম আঘাতের ফলে আমার গর্ভের সন্তানের যদি কিছু হয় তাহলে এর দায়ভার কে নিবে? বিষয়টি কুলিয়ারচর থানা পুলিশকে অবগত করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে প্রতিপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *