• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে বাড়ছে করোনা সরকারী বিধিনিষেধের পরও মাস্কে আগ্রহ নেই মানুষের

জেলা শহরের বড়বাজারের দৃশ্য -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে বাড়ছে করোনা
সরকারী বিধিনিষেধের পরও
মাস্কে আগ্রহ নেই মানুষের

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে কয়েকদিন ধরে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বৃহস্পতিবার একদিনে শনাক্ত হয়েছে ১৫ জন নতুন রোগি। এর মধ্যে সদরেই ৯ জন। তৃতীয় ঢেউয়ের আলামত পরিলক্ষিত হচ্ছে। আবার বিশ্বের দেশে দেশে করোনার ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘অমিক্রন’ ভয়াবহ রকমের থাবা বিস্তার করছে। আমাদের সীমান্তবর্তী বৃহৎ দেশ ভারতেও অমিক্রনের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। বাংলাদেশেও অমিক্রন সংক্রমণ ধরা পড়েছে। এর প্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল ১৩ জানুয়ারি থেকে মাস্ক পরিধান, গণপরিহনের যাত্রী পরিবহন ও খাবার হোটেলে ভোক্তাদের টিকা কার্ড প্রদর্শনসহ ১১টি নির্দেশনা জারি করেছে। কিন্তু এসব নির্দেশনা এখনও মানুষ মানছে না। কোথাও কোথাও ভ্রাম্যমান আদালতও বসানো হচ্ছে। কিশোরগঞ্জেও এসব নিয়ম মানার আগ্রহ পরিলক্ষিত হচ্ছে না। বিশেষ করে মাস্ক ব্যবহার আগের মতই অবহেলিত পর্যায়ে রয়েছে। আজ ১৪ জানুয়ারি শুক্রবার সকালে জেলা শহরের বড়বাজারে গিয়ে দেখা গেছে, শতকরা ৫ জন মানুষও মাস্ক পরেননি। অবলীলায় তারা একে অন্যের গায়ে গা লাগিয়ে কেনাকাটা করছেন। চিত্র দেখে বোঝার উপায় নেই যে দেশে আবার করোনা হানা দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *