কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের কারাবন্দী সভাপতি মো. মারুফ মিয়া, সহ-সভাপতি সাইদ সুমন, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম নিশাদসহ কারাবন্দী সকল নেতাদের মুক্তির দাবিতে ভৈরবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ছাত্রদল। আজ ১৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে ভৈরব উপজেলা, পৌর ও সরকারি হাজী আসমত কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এইসব কর্মসূচী পালিত হয়।
বিকাল ৫টার দিকে স্থানীয় চাঁন ভান্ডার দরবার শরীফ চত্বরের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে পৌরসভার সামনে শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রেজুয়ান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সদস্য সচিব আরিফ মো. ফরহাদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব মুকিত আব্দুল্লাহ ফারুকী. সরকারি হাজী আসমত কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক শিব্বির আহমেদ হামি, সদস্য সচিব আক্তারুজ্জামান আকাশ প্রমুখ।
ছাত্রদল নেতারা তাদের বক্তব্যে, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সকল কারাবন্দী নেতাদের আশু মুক্তি কামনা করেন।