• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে ই-জিপি কর্মশালায় অতিথিগণ টেন্ডার ছিনতাই বন্ধ স্বচ্ছতা নিশ্চিত হয়েছে

প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ই-জিপি
কর্মশালায় অতিথিগণ
টেন্ডার ছিনতাই বন্ধ
স্বচ্ছতা নিশ্চিত হয়েছে

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে ই-জিপি বিষয়ে এক কর্মশালায় অতিথিগণ বলেছেন, ই-টেন্ডারের বদৌলতে এখন টেন্ডার ছিনতাই আর খুনোখুনি বন্ধ হয়েছে। স্বচ্ছতা, জবাবদিহিতা আর দক্ষতা বেড়েছে। সরকারের আয় বেড়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের উদ্যোগে ই-জিপি (ইলেক্ট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট) বিষয়ে এই সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পাবলিক প্রকিউরমেন্ট আইন, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা এবং ই-জিপিসহ টেকসই সরকারি ক্রয় ব্যবস্থা সম্পর্কে অংশীজন ও জনসাধারণের মধ্যে সচেতনতা ও উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয় বলে আয়োজকরা জানিয়েছেন। এর অংশ হিসেবে সরকারি ক্রয় ব্যবস্থার সঙ্গে যুক্ত ক্রয়কারী সংস্থা এবং দরপত্রদাতাদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কালেক্টরেট সম্মেলন কক্ষে আজ ১৩ জানুয়ারি বৃহস্পতিবার সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব ও সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের উপ-পরিচালক মো. মাহফুজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালাটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। কর্মশালায় বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামসের (বিসিসিপি) উপ-পরিচালক মেহের আফরোজের ই-জিপি সংক্রান্ত ধারণাপত্রের ওপর বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাক সরকার, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া, শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. বাহাদুর আলীসহ অন্যান্য প্রকৌশলী ও কয়েকজন ঠিকাদার।
কর্মশালায় বলা হয়, এক সময় টেন্ডার নিয়ে হানাহানি, খুনোখুনি পর্যন্ত হতো। অন্য জেলার ঠিকাদারদের বাধা দেয়া হতো। টেন্ডার ছিনতাই হতো। অভিজ্ঞ ঠিকাদাররা কাজ পেতেন না। এখন ই-টেন্ডারিং চালু হওয়ায় যে কেউ যে কোন জেলা থেকে টেন্ডারে অংশ নিতে পারছেন। ২০১১ সালে প্রধানমন্ত্রী ই-টেন্ডার কার্যক্রম উদ্বোধন করেন। এখন পর্যন্ত দেশে ৯৫ হাজার ঠিকাদার ই-টেন্ডারের জন্য নিবন্ধিত হয়েছেন। আর এখন পর্যন্ত ৬ লাখ ৪৭ হাজার ই-টেন্ডার হয়েছে। এই খাতে সরকারের আয় হয়েছে এক হাজার ৬৫৫ কোটি টাকার বেশে। তবে কয়েকজন ঠিকাদার দেশের অন্তত ২০টি বড় ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিজেদের লাইসেন্স অন্যদের ভাড়া দেয়ার অভিযোগ করেছেন। এই ক্ষেত্রে কি ব্যবস্থা নেয়া যায়, এ ব্যাপারে পদ্ধতি বের করার চেষ্টা করবেন বলে মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহফুজার রহমান আশ্বাস দিয়েছেন। এছাড়াও সার্ভার বা ডিজিটাল প্রযুক্তিগত কিছু জটিলতার কথা কয়েকজন নির্বাহী প্রকৌশলী উল্লেখ করলে সেগুলি সমাধানেরও উদ্যোগ নেয়া হবে বলে উপসচিব আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *