কিশোরগঞ্জে নতুন আরও দু’জনের করোনা ধরা পড়েছে। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের গতকাল ৭ জানুয়ারি শুক্রবার রাত ১০টার দিকে প্রকাশ করা জেলার পূর্ববর্তী ২৪ ঘণ্টার করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে, ২৬৩টি নমুনা পরীক্ষায় সদরে দু’জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে শুক্রবার রাতে জেলায় চিকিৎসাধীন করোনা রোগী ছিলেন ১২ জন।