• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে শীতবস্ত্রের বাজারে ক্রেতার ভিড়

কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গবাজার সেতু এলাকায় উন্মুক্ত হকার্স মার্কেট -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে শীতবস্ত্রের
বাজারে ক্রেতার ভিড়

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে বেশ ক’দিন ধরে প্রচণ্ড শীত পড়েছে। দিনের একটি বড় সময় জুড়ে প্রকৃতি থাকে কুয়াশার চাদরে ঢাকা। তাপমাত্রা ১৫ থেকে ২০ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। রাতের বেলায় ঠাণ্ডার মাত্রা বেড়ে গিয়ে মানুষকে করে ফেলছে ঘরবন্দি। রাস্তাঘাটে যানবাহন এবং জনচলাচল সীমিত হয়ে পড়ছে। আর এই শীতে মোটা কাপড়ে গা ঢেকে একটু উষ্ণতার ওম পেতে মানুষ ছুটছে শীত বস্ত্রের হাটে।
শহরে স্বচ্ছল মানুষদের রয়েছে বিভিন্ন শপিং মল আর বাহারি দোকান। আর সীমিত আয়ের মানুষরা যাচ্ছেন খোলা বাজারে গার্মেন্টসের রিজেক্টেড আর সেকেন্ডহ্যান্ড গরম কাপড়ের দোকানে। শহরের বিভিন্ন এলাকায় ফুটপাতে আর ভ্যানের ওপর বসে গরম কাপড়ের মার্কেট। শহরের গৌরাঙ্গবাজার সেতু সংলগ্ন নদীর তীরের চত্বরে কয়েক বছর ধরে বসছে বেশ কিছু ভাসমান দোকান। উন্মুক্ত আকাশের নীচে যেন পুরোদস্তুর একটা হকার্স মার্কেট। এখানে পাওয়া যাচ্ছে জেকেট, ব্লেজার, কোট, সুয়েটার, ওলের টুপি, মাফলার আর প্যান্ট, টাইস থেকে শুরু করে নানারকম শীতবস্ত্র। বয়স নির্বিশেষে নারী-পুরুষ সবাই সেখানে যাচ্ছেন কেনাকাটার জন্য। এ মার্কেট বেশি জমজমাট হয়ে ওঠে শুক্র আর শনিবার সাপ্তাহিক ছুটির দিনে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে ক্রেতাদের প্রচণ্ড ভিড় পরিলক্ষিত হয়। শপিং মল বা বাহারি দোকানের তুলনায় এখানে দাম বেশ কম। ফলে এই মার্কেটের প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। আর এর সুবাদে স্বল্প পুঁজির ছোট ব্যবসায়ীরাও তাদের ছোট্ট দোকানের বদৌলতে কোনমতে সংসারটা চালাতে পারছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *