কিশোরগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহর বড়ভাই গাজীপুরের কালিগঞ্জ উপজেলার ধনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহ (৪৫) ৬ জানুয়ারি বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন (ইন্নাল্লিাহি…রাজিউন)। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের গাড়িচালক আল আমিন অহিদ জানিয়েছেন, মোহাম্মদ আব্দুল্লাহ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল চালানোর সময় এলাকার কালিহাসি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। এসময় তার মাথার ওপর দিয়ে ট্রাক চলে যায়। ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান। শুক্রবার বাদ আসর জানাজাশেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। তিনি অবিবাহিত ছিলেন। তার জানাজায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ ছাড়াও কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান খান এবং কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকার অংশ নেন।