কিশোরগঞ্জ জেলা বাসদের (মার্কসবাদী) উদ্যোগে হোসেনপুর উপজেলার গোবিন্দপুরে দরিদ্র মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সেই সঙ্গে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেরও আয়োজন করা হয়। আজ ৭ জানুয়ারি শুক্রবার সকালে গোবিন্দপুর দলীয় কার্যালয়ে দলের জেলা সমন্বয়ক মো. আলাল মিয়াসহ দলের নেতা এবাদুল ইসলাম, জমির বেপারি, গিয়াস উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ এলাকার শীতার্ত দরিদ্র নারীপুরুষের হাতে কম্বল তুলে দেন। এরপর দলের হেলথ সার্ভিস ফোরামের পক্ষ থেকে ডা. জয়দীপ ভট্টাচার্য এলাকার শিশু-বৃদ্ধসহ নানা বয়সের রোগিদের চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় নারী মুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সভাপতি সীমা দত্তও উপস্থিত ছিলেন।