• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরব হাজী আসমত কলেজ সরকারি হয়েছে

# আফসার হোসেন তূর্জা :-

ভৈরব উপজেলার হাজী আসমত কলেজটি সরকারিকরণ করা হয়েছে। ৪ জানুয়ারি মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি কলেজ-৬ শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আবু নাসের বেগ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে হাজী আসমত কলেজটি সরকারিকরণ করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮ এর আলোকে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলাধীন “হাজী আসমত কলেজ” গত ৩০ ডিসেম্বর-২০২১ইং তারিখ হতে সরকারি করা হলো।
উল্লেখ্য, ১৯৪৭ সালে এই প্রাচীনতম হাজী আসমত কলেজটির প্রতিষ্ঠা করা হয়। তৎকালীন সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কলেজটি অনুমোদন দিয়েছিলেন। ৩৯ বিঘা জমির উপর এই কলেজটি নির্মাণ করা হয়েছে। বর্তমানে কলেজে ছাত্র-ছাত্রী সংখ্যা ৬ হাজার। এমপিওভূক্ত শিক্ষক রয়েছে ৩০ জন, ননএমপিওভূক্ত শিক্ষক রয়েছে ১৫ জন।
কলেজটি সরকারিকরণ করা হয়েছে এমন সংবাদ নিশ্চিত হওয়ার পর গতকাল বুধবার বিকেলে কলেজ ক্যাম্পাসে মিষ্টি বিতরণ, আতশবাজী ও আলোচনাসভার আয়োজন করা হয়। এসময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থী ও সুধী সমাজের লোকজন উপস্থিত ছিলেন। ভৈরবে সর্বস্তরের জনসাধারণের মনে স্বস্তি ফিরে এসেছে কলেজটি সরকারিকরণ হওয়ায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *