• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কটিয়াদীতে রহস্যজনকভাবে এক মাস ধরে নিখোঁজ এক বর্ষীয়ান সিপিবি সদস্য

আব্দুল হাসিম

কটিয়াদীতে রহস্যজনকভাবে
এক মাস ধরে নিখোঁজ এক
বর্ষীয়ান সিপিবি সদস্য

# নিজস্ব প্রতিবেদক :-

কটিয়াদীতে প্রায় এক মাস ধরে নিখোঁজ এক বর্ষীয়ান সিপিবি ও কৃষক সমিতির সদস্য। তার ছোটভাই থানায় নিখোঁজের কথা উল্লেখ করে সাধারণ ডায়রি করলেও এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।
পারিবারিক সূত্র ও উপজেলার সিপিবি নেতা মোস্তফা কামাল নান্দু জানিয়েছেন, উপজেলার চান্দপুর ইউনিয়নের তেতইতলা গ্রামের বাসিন্দা মৃত শহর আলীর ছেলে আব্দুল হাসিম (৭০) ইউপি নির্বাচন উপলক্ষে তার গ্রামের এক মেম্বার প্রার্থীর সঙ্গে গত ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ উপলক্ষে উপজেলা সদরে গিয়েছিলেন। কিন্তু এর পর আর তিনি বাড়ি ফেরেননি। বহু জায়গায় খোঁজাখুজি করেও তার হদিস মিলছে না। এ ঘটনায় আব্দুল হাসিমের ছোটভাই আব্দুর রহমান বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। এ ব্যাপারে কটিয়াদী থানার ওসি শাহাদাত হোসেনকে প্রশ্ন করলে তিনি সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলবেন এবং বিষয়টি খতিয়ে দেখবেন বলে এ প্রতিনিধিকে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *