• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কটিয়াদীতে গরুর মরক, কয়েকদিনে অন্তত ১২টি গরুর মৃত্যু হয়েছে

কটিয়াদীতে গরুর মরক
কয়েকদিনে অন্তত ১২টি
গরুর মৃত্যু হয়েছে

# নিজস্ব প্রতিবেদক :-

কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে গরুর মরক দেখা দিয়েছে। গত কয়েকদিনে অন্তত ১২টি গরু মারা গেছে বলে জানা গেছে।
এলাকার প্রাক্তন ইউপি সদস্য মোস্তফা কামাল নান্দু জানিয়েছেন, মৃত্যুর পূর্ববর্তী লক্ষণে দেখা যায়, গরুগুলির মুখ দিয়ে লালা ঝরতে থাকে। এক পর্যায়ে নিস্তেজ হয়ে মাটিতে থুতনি ঠেকিয়ে পড়ে থেকে শেষ পর্যন্ত এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তিনি জানিয়েছেন, পূর্বপাড়ার মস্তু মিয়ার দু’টি, জজ মিয়ার দু’টি, রতন মিয়ার দু’টি, আব্দুল বারিকের দু’টি, আব্দুল হাইয়ের দু’টি, গোলাপ মিয়ার একটি এবং আব্দুল আজিজের একটি গরু মারা গেছে।
এ ব্যাপারে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি জানান, কটিয়াদী উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের টিম গতকাল ১ জানুয়ারি শনিবার এলাকায় গিয়েছে। আজ ২ রোববারও তাদেরকে এলাকায় গিয়ে মৃত গরুর নমুনা সংগ্রহ করতে বলেছেন। এসব নমুনা ঢাকায় ল্যাবে পাঠানো হবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য। ল্যাবের পরীক্ষার ফলাফল পাওয়া গেলে মরকের প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি মন্তব্য করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *