• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরবে পাদুকা ব্যবসায়ীদের পরিবেশগত উন্নয়ন ও অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রস্তুতিমূলক মহড়া

# আফসার হোসেন তূর্জা :-

ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নে পাদুকা ব্যবসায়ীদের পরিবেশগত উন্নয়ন ও অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ৩টায় সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রকল্প (এসইপি) এর উদ্যোগে পপির অর্থায়নে শিবপুর ইউনিয়নের ছনছড়া এতিমখানা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহড়ায় পাদুকা ব্যবসার সাথে জড়িত পাদুকা শ্রমিক, পাদুকা ব্যবসায়ী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রস্তুতিমূলক মহড়া আয়োজনে সার্বিক সহযোগিতা করেন ভৈরব বাজার ফায়ার স্টেশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পপি এর এসইপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. বাবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভৈরব বাজার ফায়ার স্টেশন অফিসার মো. আজিজুল হক, লিডার মো. মুসা ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক মো. শহিদুল্লাহ, শিবপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মো. হারুন মিয়া ও ৪নং ওয়ার্ড সদস্য মো. রফিক মিয়া, কৈশোর কর্মসূচী কর্মকর্তা প্রোগ্রাম অফিসার মো. আব্দুল মতিন সরকার ও পাদুকা উদ্যোক্তা মো. বাদল মিয়া।অনুষ্ঠানে বক্তারা বলেন, ভৈরবে পাদুকা উৎপাদনের ক্ষেত্রে স্থানীয় উদ্যোক্তাগণ পরিবেশ সংরক্ষণ বিষয়ে একেবারেই সচেতন নয়। পাদুকা উৎপাদনের সময় উৎপাদিত বর্জ্য যেখানে সেখানে ফেলা হয়। এছাড়া পাদুকা উৎপাদনে শ্রমিকরা কোন সাবধানতা অবলম্বন ছাড়াই বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করে থাকে। এমনকি কোন সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করে না। এছাড়া কারখানায় অগ্নি নিরাপত্তার কোনো ব্যবস্থা থাকে না। এ সকল বিষয়ে পাদুকা উদ্যোক্তা ও কারিগরদের পরিবেশগত বিষয়ে সচেতনতা বাড়াতে প্রকল্পটি কাজ করে যাচ্ছে।
এছাড়া বক্তারা বলেন, পপির সহযোগী সংস্থা এসইপি প্রকল্পটি কিশোরগঞ্জ জেলার জুতা উৎপাদনকারী ক্ষুদ্র উদ্যোগসমূহকে পরিবেশ সম্মত টেকসই উদ্যোগে উন্নতীকরণে ভৈরব, বাজিতপুর ও কুলিয়ারচর উপজেলায় কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *