• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে কিশোরগঞ্জ সম্মিলিত নাগরিক ফোরামের বিজয় মহোৎসব

বিজয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবে ৫০ শিল্পীর জাতীয় সঙ্গীত পরিবেশনা -পূর্বকণ্ঠ

বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে
কিশোরগঞ্জ সম্মিলিত নাগরিক
ফোরামের বিজয় মহোৎসব

# নিজস্ব প্রতিবেদক :-

মুক্তিযুদ্ধ বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কিশোরগঞ্জে ‘সম্মিলিত নাগরিক ফোরাম’ নামে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের একটি প্লাটফর্ম তিনদিনের বিজয় মহোৎসব উদযাপন করছে। একই সঙ্গে সংগঠনটির যুগপূর্তিও পালিত হচ্ছে। আজ ২৮ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সরকারি গুরুদয়াল কলেজ সংলগ্ন মুক্তমঞ্চে মহোৎসব উদযাপন কমিটির আহবায়ক জেলা বারের সভাপতি অ্যাডভোকেট শাহ আজিজুল হকের সভাপতিত্বে ও সম্মিলিত নাগরিক ফোরামের প্রধান সমন্বয়ক এনায়েত করিম অমির পরিচালনায় বিজয় মহোৎসবের উদ্বোধন করা হয় ৫০ জন শিল্পীর সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করে, ৫০টি বেলুন উড়িয়ে, ৫০টি কেক কেটে এবং ২৫০টি ফানুস উড়িয়ে। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, গুরুদয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর জামালুর রহমান, মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, জেলা চেম্বারের সাবেক সভাপতি বাদল রহমান প্রমুখ। উৎসবের প্রথম দিনটি নাচ-গানসহ নানা আকর্ষণীয় আয়োজনে সাজানো হয়েছিল। ছিল মম জুয়েলের দরাজ কণ্ঠে কবি নির্মলেন্দু গুণ আর সৈয়দ সামছুল হকের দু’টি কবিতার কোলাজ আবৃত্তি। নারী-পুরুষ নির্বিশেষে নানা বয়সের বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা অনুষ্ঠান উপভোগ করেন। মঞ্চে ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দীপক অভিব্যক্তিসহ নানারকম ডিজিটাল ডিসপ্লে। প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত নানা আয়োজনে এই উৎসব পালিত হবে। সম্মিলিত নাগরিক ফোরাম ২০১৬ সালেও একই ভেন্যুতে প্রথমবারের মত জাকজমকের সাথে বিজয় উৎসব পালন করেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *