• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কুলিয়ারচরে শিক্ষক সমাজের পক্ষ থেকে নবনির্বাচিত ফরিদপুর ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা

# মুহাম্মদ কাইসার হামিদ :-

“শিক্ষাই শক্তি, শিক্ষাই আলো, সু-শিক্ষাই মানুষের মনে দেশপ্রেম জাগ্রত করে” এসব স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে শিক্ষক সমাজের পক্ষ থেকে ফরিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব এস.এম আজিজ উল্ল্যাহ (এম.এ) কে সংবর্ধনা দেওয়া হয়েছে।
২৭ ডিসেম্বর সোমবার বিকালে উপজেলার ফরিদপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ফুলের তোড়া, ফুলের মালা ও ক্রেস্ট দিয়ে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের পক্ষ থেকে নবনির্বাচিত ফরিদপুর ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দকেও ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধিত করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন ফরিদপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শাহ আলম।
এ সময় ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সদস্য ও বাংলাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আলমগীর হোসেন ভূইয়া, ফরিদপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মো. জিল্লুর রহমান জিলন ও জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর অবসরপ্রাপ্ত ডেপুটি কন্ট্রোলার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আনিসুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি, গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন, ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আজিজুল হক কাসেম। অনুষ্ঠান পরিচালনা করেন, শিক্ষক মো. সোহরাব হোসেন, মো. শাহজাহান ও মো. মোবারক হোসেন।
অনুষ্ঠানের শুরুতে ফুলেল ভালোবাসায় সিক্ত হন নবনির্বাচিত চেয়ারম্যান এস.এম আজিজ উল্ল্যাহসহ ইউপি সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *