• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরবে নানা আয়োজনের মধ্যদিয়ে বৈশাখী টেলিভিশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভৈরবে বেলুন উড়িয়ে, কেক কাটা, র‌্যালি ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে দেশের জনপ্রিয় স্যাটালাইট টিভি চ্যানেল বৈশাখী টেলিভিশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। “সব ভয় জয় করে বৈশাখী টেলিভিশনের এগিয়ে চলা ১৭ বছরে” এই স্লোগানকে সামনে রেখে ভৈরব সংবাদদাতা আদিল উদ্দিন আহমেদের আয়োজনে আজ ২৭ ডিসেম্বর সোমবার বেলা ১১টায় পৌর শহরের হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কর্মসূচী উদ্বোধন করেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ। পরে মেহের মমতাজ মিলনায়তনে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মির্জা সোলায়মান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ, র‌্যাব ১৪ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার আক্কাছ আলী, ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগ সভাপতি এস.এম বাকি বিল্লাহ, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, ভৈরব নৌ থানার ওসি মোহাম্মদ সাইদুর রহমান, দৈনিক ইত্তেফাকের ভৈরব প্রতিনিধি তুহিন মোল্লা, বাংলা ভিশনের প্রতিনিধি সত্যজিৎ দাস ধ্রুব, বাংলা টিভির প্রতিনিধি এম আর সোহেল, দৈনিক বাংলাদেশ ভুলেটিনের প্রতিনিধি আব্দুর রউফ, জিটিভি ভৈরব প্রতিনিধি এম.এ হালিম। চ্যানেল এস, সিএনএন বাংলা ও দৈনিক জনতা ভৈরব প্রতিনিধি জয়নাল আবেদীন রিটন, মোহনা টিভি ও দৈনিক আমার সংবাদ ভৈরব প্রতিনিধি মো. জামাল আহমেদ, ৭১ বাংলার প্রতিনিধি মিজানুর রহমান পাটুয়ারী, দৈনিক গৃহকোণ স্টাফ রিপোর্টার হৃদয় আজাদ, দৈনিক স্বাধীন বাংলা ভৈরব প্রতিনিধি জুয়েল মিয়া ও দৈনিক সমাচার ও জে টিভির প্রতিনিধি ইমন মাহমুদ প্রমুখ।
এছাড়াও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা ও রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক আলাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের শতাধিক শিক্ষার্থীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা। পরে উপস্থিত অতিথি ও সুধীজনদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। – প্রেসবিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *